Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

চট্টগ্রামের খুলশী থানা দ্বি-বার্ষিক পরিদর্শনে পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়

  প্রতিনিধি ৩০ মে ২০২৪ , ১০:১৬:৪২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক: বুধবার ২৯ মে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) কৃষ্ণ পদ রায়, বিপিএম ও পিপিএম (বার) নগরীর খুলশী থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেছেন।




এ সময় তিনি থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শনসহ থানার গুরুত্বপূর্ণ রেজিস্টার ও নথিপত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

পরিদর্শনকালে বিশেষ ব্রিফিংয়ে তিনি নগরীর জনসাধারণের জানমালের নিরাপত্তায় করণীয় বিষয়ে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের শৃঙ্খলা, সততা, নিষ্ঠা ও পেশাদার আচরণের মাধ্যমে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।




এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা,উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ মোখলেছুর রহমান, পিপিএম (অতিরিক্ত ডিআইজি); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জয়নুল আবেদীন (অতিরিক্ত ডিআইজি) সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং খুলশী থানার অফিসার, ইনচার্জ , ওসি তদন্ত,সেকেন্ড অফিসার সহ ফোর্সগণ উপস্থিত ছিলেন।




আরও খবর 25

Sponsered content