Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

চট্টগ্রামবাসী তারেক রহমানকে হৃদয় দিয়ে বরণ করবে: সাঈদ আল নোমান

  প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২৬ , ১১:২৬:২৬ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: নগরের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম-১০ আসনের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১০ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সাঈদ আল নোমান।

সাঈদ আল নোমান বলেন, দীর্ঘ ২১ বছর পর চট্টগ্রামের মাটিতে ঐতিহাসিক আগমন হতে যাচ্ছে আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। ১৭ বছরের নির্বাসন কাটিয়ে তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে।

তাঁর আগমনকে ঘিরে চট্টগ্রামবাসীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এটি কেবল একটি রাজনৈতিক সফর নয়, দেশের গণতান্ত্রিক রাজনীতিতে নতুন প্রত্যাশা ও আশার সঞ্চার করবে। গণতন্ত্র পুনরুদ্ধারের এক ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে আগামী ২৫ জানুয়ারি। চট্টগ্রামের আপামর জনগণ জনাব তারেক রহমানকে হৃদয় দিয়ে বরণ করে নিতে প্রস্তুত।আমরা বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বে দেশ আবারও সঠিক পথে এগিয়ে যাবে।

রোববার (১৮ জানুয়ারি) বিকালে ভিআইপি টাওয়ারে নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিমের সভাপতিত্বে ও নগর বিএনপির সদস্য মোশারফ হোসেন ডিপ্টির সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সবুর, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন, শাহ আলম, আহমেদুল আলম চৌধুরী রাসেল, নগর বিএনপির সদস্য এম এ হাসেম, জাহাঙ্গীর আলম দুলাল, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার, শ ম জামাল, মহিলা দলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, তাঁতী দলের আহ্বায়ক সেলিম, জসিম উদ্দিন জিয়া, জাহাঙ্গীর আলম প্রমুখ।

আরও খবর 25

Sponsered content