Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70
সারাদেশ

গোমস্তাপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

  প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২৫ , ১১:১০:৫০ প্রিন্ট সংস্করণ

মোঃ হেলাল উদ্দীন, নাচোল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ আসর উপজেলার রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গোমস্তাপুর উপজেলা বিএনপি’র আহবায়ক (ভারপ্রাপ্ত) মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনের অন্যতম মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশের রাজনীতিতে ‘৯০ দশকের এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনের মেধাবীছাত্র, জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ( বুয়েট ) এর আহসানউল্লাহ হলের ভিপি ও ছাত্রদলে সভাপতি ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ।

আলিনগর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, পার্বতীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ- সভাপতি, মোসাদ্দেক হোসেন তুষার, সহ-সভাপতি ইসরাইল হোসেন, বাঙ্গাবাড়ি ইউনিয়ন এর সহ সাধারণ সম্পাদক, কাইয়ুম আলী, বিএনপি নেতা মোস্তফা, বিশিষ্ট ব্যবসায়ী সুমন আলী প্রমুখ।

অসুস্থ বেগম খালেদা জিয়ার জন্য স্থানীয় বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীগণ তাদের প্রিয়মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করেন।দোয়া মাহফিলে মোনাজাত পেশ করেন- উপজেলার মসজিদের সাবেক পেশ ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান।

আরও খবর 4

Sponsered content