Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

গাউসিয়া হক কমিটি বাংলাদেশের সাংগঠনিক সমন্বয়কারী পরিচিতি সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৫ জুন ২০২৫ , ১১:১২:৫০ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : চট্টগ্রাম হামজারবাগস্থ শাহানশাহ হক ভাণ্ডারী খানকাহ্ শরীফ এ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কর্তৃক মনোনীত “সাংগঠনিক সমন্বয়কারীদের পরিচিতি সভা ২০২৫” কেন্দ্রীয় পরিষদরে সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী’র সভাপতিত্বে গত ১৪ জুন, শনিবার অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় পর্ষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সামশুল আলম ও মীর সফিউল আজম নিজাম-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আগামী এক বছরের জন্য মনোনীত সাংগঠনিক সমন্বয়কারীদের পরিচিতি সভায় স্বাগত বক্তব্যে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সভাপতি সাংগঠনিক সমন্বয়কারীদের মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ এবং শাখা কমিটি সমূহের যোগাযোগের মূল সাঁকো বা মাধ্যম উল্লেখ করে বলেন, “সাংগঠনিক সমন্বয়কারীদের উপর অর্পিত দায়িত্ব দরবারের তরফ হতে একটি পবিত্র আমানত।” এই আমানতের পবিত্রতা, গুরুত্ব ও মূল্য উপলব্ধিতে আনার মাধ্যমে সেই আমানতের হক আদায়ের চেষ্টার ভিতর দিয়ে তিনি সকলের উপর অর্পিত দায়িত্ব পালনে সকলকে সফলকাম হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন,“মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ যেহেতু একটি ত্বরিকত ভিত্তিক সংগঠন সেহেতু এর কার্য্যধারা ও প্রাপ্তি স্বাভাবিক সামাজিক বা রাজনৈতিক সংগঠন হতে আলাদা থাকবে।” তিনি আরও বলেন,“গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ)’র ত্বরীকার সুশীতল ছায়াতলে রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ)’র এই মিশনে আমাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে সকল ধরনের খেদমতের আঞ্জামের ভেতর দিয়ে আত্মিক উন্নতির সাথে সাথে মুনিবের সন্তুষ্টির মাধ্যমে হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ) ও আল্লাহর রাসূল (সাঃ)-এর সন্তুষ্টি এবং তার মাধ্যমেই আল্লাহ সুবহানাহু তাআলার রেজামন্দি হাসিল করা।”

অনুষ্ঠানের মাঝামাঝিতে সাংগঠনিক সমন্বয়কারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে তাদের মতামত, প্রস্তাব ও পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্ষদ সহ-সভাপতি এ ওয়াই এম ডি জাফর, সৈয়দ ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ ইউসুফ, কেন্দ্রীয় পর্ষদ সদস্য শেখ মুজিবুর রহমান বাবুল, শাহেদ আলী চৌধুরী-সহ কেন্দ্রীয় পর্ষদ সদস্যবৃন্দ এবং সাংগঠনিক সমন্বয়কারীবৃন্দ। অনুষ্ঠানের শেষার্ধে মিলাদ কিয়াম ও দোয়া মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় পর্ষদ সদস্য মাওলানা হাবিবুল হোসাইন। পরিশেষে উপস্থিত সকলের জন্য তবাররুকাত পরিবেশন করা হয়।

আরও খবর 27

Sponsered content