Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
বিনোদন

‘এতটা ফিট সাংসদ প্রথম দেখলাম’—নুসরাতকে মিকা

  প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৩ , ১০:৪১:৫৭ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক: সম্প্রতি পশ্চিমবঙ্গের বসিরহাটের কলেজে নবীনবরণ অনুষ্ঠানে পারফর্ম করতে এসেছিলেন জনপ্রিয় বলিউড সংগীতশিল্পী মিকা সিং। এলাকাটি যেহেতু সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহানের সংসদীয় এলাকার অন্তর্গত তাই অনুষ্ঠান উপভোগ করতে চলে যান তিনি নিজেও। সেখানেই টলিপাড়ার অভিনেত্রীকে নিয়ে বড়সড় কথা বলে ফেললেন মিকা সিং।



এদিন সংগীতশিল্পীর অনুষ্ঠান দেখতে হাজির হয়েছিল গোটা বসিরহাট। উল্লাস, হাততালি, চতুর্দিকে সিটির আওয়াজে একেবারে জমে উঠেছিল শো। একের পর এক সুপারহিট হিন্দি গানের পাশাপাশি বাংলা গানও গাইছিলেন মিকা। কারণ, বাংলাতেও তাঁর হিট গানের সংখ্যা কম নয়। মিকার সুরে গোটা বসিরহাট তখন মাতোয়ারা।



বসিরহাটের মানুষদের ভিড়ে মিশে গিয়ে আর পাঁচজনের মতোই নেচে মাত করলেন সাংসদ নুসরাত। গানের তালে ড্যান্স স্টেপ শেখালেন, শিখলেনও। নজর এড়ায়নি গায়কের। এরপরই মিকা তার ‘ম্যাড আই অ্যাম ম্যাড বেবি, তোর প্রেমে ম্যাড..’ বাংলা গানে সাংসদ-অভিনেত্রীকে নাচতে বললেন। প্রথমটায় খানিক ইতস্তত করলেও পরে আর কোমর না দুলিয়ে থাকতে পারেননি।



নুসরাতকে দেখে মিকার মন্তব্য, ‘প্রথম এমন সাংসদ দেখলাম, যে এতটা ফিট।’ যদিও সেই ছবি-ভিডিও ভাইরাল হতেই বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে সাংসদ-অভিনেত্রীকে। তবে বরাবরই সমালোচনাকে থোড়াই কেয়ার করেন নুসরাত জাহান। নিজেই সেই ভিডিও পোস্ট করে মিকা সিংকে বসিরহাটে এমন ধুন্ধুমার শোয়ের জন্য ধন্যবাদ জানান। ভালোবাসা জানান বসিরহাটের মানুষকেও।



প্রসঙ্গত, স্বাস্থ্য নিয়ে বরাবরই সচেতন নুসরাত জাহান। কাজের পাশাপাশি শরীরচর্চায় ঘাম ঝরান নিয়মিত। সম্প্রতি স্বামী যশের সঙ্গে নতুন সিনেমা ঘোষণা করেন নায়িকা। ছবির নাম ‘শিকার’। যে ছবিতে যশ-নুসরাতের পাশাপাশি দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকেও। ছবিটি পরিচালনা করবেন দেবরাজ সিং।



আরও খবর 20

Sponsered content