Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
বিনোদন

শাওন-সাবাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিল ডিবি

  প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:১৬:৩৮ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক : অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ বলছে, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।এরপর তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডিবি কার্যালয় থেকে মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদ শেষে নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে অভিনেত্রী শাওনকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে নিজেদের হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

এর পরে, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সোহানা সাবাকে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

সূত্রে জানায়, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

আরও খবর 20

Sponsered content