Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
বিনোদন

এক সিনেমায় বিজয়ের পারিশ্রমিক ২৪৯ কোটি টাকা!

  প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৪ , ৫:৩৫:০২ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়। আগামী ৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তার অভিনীত সিনেমা ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ বা ‘দ্য গোট’।

ভেঙ্কট প্রভু নির্মিত আলোচিত সিনেমাটি নির্মিত হয়েছে তামিল ভাষায়। এতে বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন স্নেহা।




বেশ কিছু দিন ধরে ‘দ্য গোট’ সিনেমার প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন বিজয়। মুক্তির আগেই আলোচনায় রয়েছে সিনেমাটি। এতে অভিনয়ের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন বলে গুঞ্জন উড়ছে। কিন্তু কত টাকা পারিশ্রমিক নিয়েছেন বিজয়?

সিয়াসাত ডটকম জানিয়েছে, ‘দ্য গোট’ সিনেমার জন্য ১৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বিজয়। যা বাংলাদেশি মুদ্রায় ২৪৯ কোটি ৫৯ লাখ টাকার বেশি।




সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন প্রভু দেবা, মোহন, জয়রাম, যোগী বাবু, মীনাক্ষী চৌধুরী, লায়লা প্রমুখ। ৩০০-৪০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করছেন কালাপাথি এস. আঘোরাম, কালাপাথি এস. গণেষ, কালাপাথি এস. সুরেশ।




আরও খবর 20

Sponsered content