Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

ইপিজেডে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ

  প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২৫ , ১০:৪১:২৬ প্রিন্ট সংস্করণ

মু. হোসেন বাবলা: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুস্থ – অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ২৮ অক্টোবর।

কর্মসূচিতে দুপুর ও রাতে নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ড এলাকার নিউমুরিং,এমপিভি রোডস্থ সল্টগোলা রেলক্রসিং ও সিইপিজেড এলাকায় প্রায় ৫শতাধিক দুস্থ -অসহায় ও পথচারির মাঝে কেন্দ্র ও চট্টগ্রাম মহানগর যুবদল নেতৃবৃন্দর নির্দেশক্রমে এই কর্মসূচি পালন করেছেন।

খাবার বিতরণ কর্মসূচী উদ্বোধন এর পরে ইপিজেড থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নূর উদ্দিন শরীফ দিদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ তাজুল ইসলাম।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের আক্রোশে সেই ২৮ অক্টোবর লগি- বৈঠা দিয়ে মানুষ হত্যা করে উৎসব পালন করার দৃশ্য দেশবাসী এখনো ভুলেনি। আমরা তাদের সেই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়, ভবিষ্যত আর যেন এই‌ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের উত্থান ঘটতে না পারে তার জন্য বিএনপির আগামীর কান্ডারি তারেক রহমানের নেতৃত্বে যুবদল কে ভ্যানগাডের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। তিনি সবাই ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের পাশে থাকার দৃঢ় আহ্বান জানিয়েছেন।

এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবদলের অন্যতম সংগঠক ও যুব নেতা মোঃ শাহীন আলম, মোঃ আসাদ আবেদীন, মোঃ জোবায়েত রনি, আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৩৯ নং ওয়ার্ড যুবদলের অন্যতম সংগঠক ও নেতা মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ রুবেল, মোঃ হিরো, মোঃ দিদার সহ বিভিন্ন ওয়ার্ড, ইউনিট ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। বিকেলে আলোচনা সভায় বিভিন্ন ইউনিট, ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতৃবৃন্দরা আনন্দ মিছিল সহকারে সমাবেশে উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

আরও খবর 25

Sponsered content