Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
খেলাধুলা

আম্পায়ারদের ওপর চাপ তৈরি করছে ক্রিকেটাররা : বিসিবি

  প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৩ , ১০:১৬:১৬ প্রিন্ট সংস্করণ

খেলাধুলা ডেস্ক: আম্পায়ারদের কোনো সিদ্ধান্ত পছন্দ হচ্ছে না, রেগে আগুন ক্রিকেটার। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে অনেকটা নিয়মিত দৃশ্যই বলা চলে।

এবারের ঢাকা প্রিমিয়ার লিগে এমন ঘটনা দেখা গেছে অনেকবার। এমনকি জাতীয় দলের ক্রিকেটাররাও অসন্তোষ দেখিয়ে দু-চার কথা শুনিয়ে দিয়েছেন।




মেহেদী হাসান মিরাজ তাদেরই একজন। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে জরিমানা গুণতে হয়েছে তাকে। সেই উদাহরণ টেনে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু বলেছেন, ক্রিকেটারদের আচরণ অনেক সময়ই আদর্শের বাইরে চলে যায়।

শনিবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘খেলোয়ড়রাও কিন্তু বেশি প্রতিক্রিয়া দিচ্ছে । যেটা আদর্শের বাইরে। এরপর যখন সিসিডিএমের সঙ্গে আলোচনা করবো, তারা নিয়মটা বানায়। আলাপে এটা আনতে হবে আমাদের । ক্রিকেটারদেরও ঠাণ্ডা হতে হবে। এরকম প্রতিক্রিয়া আপনি দেখাতে পারেন না মাঠে। ভুল করছে আম্পায়ার তবুও। আমি শতভাগ অভয় দিতে পারি ইচ্ছেকৃত সিদ্ধান্ত হচ্ছে না। ’




ক্রিকেটারদের এমন আচরণ কি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আম্পায়ারদের চাপে ফেলে? মিঠু বলেন, ‘এটা আমিও মনে করি। আমরাও যখন খেলতাম প্রেশার টেকটিকস ব্যবহার করতাম। এটা কিন্তু খেলোয়াড়রা করবেই। কিন্তু তখনকার নিয়ম ও এখনকার নিয়মে আকাশ-পাতাল পার্থক্য। আন্তর্জাতিক পর্যায়ে এটা একদম বন্ধ। ’




‘আপনি কিছু অসন্তোষ দেখালেই ম্যাচ ফাইন। আমাদেরও আস্তে আস্তে ওই লেভেলে যাচ্ছে। যেরকম দেখেন মিরাজের ঘটনাতেও সর্বোচ্চ জরিমানা করা হয়েছে। আমার মতে এটা খেলোয়াড়দের করা উচিত না। বাংলাদেশের প্লেয়ারদেরও আমাদের সাহায্য করা উচিত ক্রিকেটের মান উন্নয়নে। ’




আরও খবর 16

Sponsered content