Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
অর্থনীতি

আবার কমলো স্বর্ণের দাম, প্রতিভরি ২০৪২৮৩ টাকা

  প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৫ , ১১:১১:৫৭ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে মূল্যবান এই ধাতুটির দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে ৩ হাজার ৬৭৪ টাকা। একই সঙ্গে রূপার দামও কমানো হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন নির্ধারিত দাম অনুসারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ মিলবে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৪৯৯ টাকা কমিয়ে এক লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯৯৮ টাকা কমিয়ে নতুন দাম এক লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৫৫৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩৮ হাজার ৯৪১ টাকা।

সোমবার (২৭ অক্টোবর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম কমানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভালো মানের ২২ ক্যারেটের একভরি রূপার দাম এক হাজার ২২৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২৪৬ টাকা। ২১ ক্যারেটের একভরি রূপার দাম এক হাজার ১৬৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৪৭ টাকা। ১৮ ক্যারেটের একভরি রুপার দাম ৯৯১ টাকা কমিয়ে ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতনী একভরি রূপার দাম ৭৫৮ টাকা কমিয়ে ২ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও খবর 13

Sponsered content