Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
খেলাধুলা

আবারো ছাদ খোলা বাসে সংবর্ধনা পাবে সাবিনারা

  প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৬ , ১১:২৪:৫০ প্রিন্ট সংস্করণ

খেলাধুলা ডেস্ক: সাফ নারী ফুটসালের প্রথম আসরেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। অভিষেক টুর্নামেন্টে শিরোপা জিতে চ্যাম্পিয়ন ট্রফি হাতে দেশে ফিরছেন অধিনায়ক সাবিনা খাতুনরা। থাইল্যান্ড থেকে আগামীকাল সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে নারী ফুটসাল দলের। বিজয়ীদের বরণ করে নিতে এবারও বিশেষ আয়োজন রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) চ্যাম্পিয়নদের জন্য থাকছে ছাদ খোলা বাসের সংবর্ধনা।এরপর হাতিরঝিলে তাদের সংবর্ধনা দেওয়া হবে।

নারী ফুটবলের সাফল্যে ছাদ খোলা বাসে সংবর্ধনা বাংলাদেশের জন্য নতুন নয়। ২০২২ সালে নেপালের কাঠমান্ডুতে প্রথমবার সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন হওয়ার পর সানজিদা আক্তারের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে আলোচনায় আসে এই সংবর্ধনার বিষয়টি। সেই সময় ছাদ খোলা বাসে করে বিজয়ী দলকে শহর ঘুরিয়ে উদযাপন করা হয়েছিল।

এরপর ২০২৪ সালে ফের সাফ শিরোপা জয়ের পরও একইভাবে ছাদ খোলা বাসে সংবর্ধনা পায় সাবিনারা। এবার ফুটসালের শিরোপা জয়ের পরও তারা পাচ্ছেন সেই সম্মান।
তবে সংবর্ধনার আয়োজন থাকলেও নারী ফুটবলারদের প্রাপ্য আর্থিক প্রণোদনা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। গত বছর ঋতুপর্ণা চাকমারা মিয়ানমারকে হারিয়ে এশিয়ান কাপে জায়গা নিশ্চিত করার পর গভীর রাতে হাতিরঝিলে জমকালো সংবর্ধনার আয়োজন করেছিল বাফুফে।

কিন্তু সেই উদযাপনের পরও ফুটবলারদের হাতে কোনো আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়নি।শুধু তাই নয়, ২০২৪ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাফুফে ঘোষিত দেড় কোটি টাকার প্রণোদনাও এখনো পাননি ফুটবলাররা। ফলে নতুন সাফল্যের আনন্দের পাশাপাশি প্রাপ্য সম্মানী ও প্রণোদনার বিষয়টি আবারও আলোচনায় উঠে এসেছে।

সব মিলিয়ে, সাফ নারী ফুটসালে শিরোপা জয়ের পর আবারও ছাদ খোলা বাসে সংবর্ধনা পাচ্ছেন সাবিনা-সানজিদারা কিন্তু মাঠের বাইরের প্রতিশ্রুত প্রাপ্তি এখনো অধরাই রয়ে গেছে।

আরও খবর 16

Sponsered content