Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

আন্দরকিল্লা বই মার্কেটে অগ্নিকাণ্ড

  প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২৩ , ৯:৩৩:৪৫ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: নগরের কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লা বই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিদ্যুতের সুইচ বোর্ড থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে প্রতিভা লাইব্রেরি নামের একটি বইয়ের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।




নন্দনকানন ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, সকাল সাড়ে ১১টার দিকে খবর পেয়ে আমাদের দুইটি টিম ঘটনাস্থলে পৌঁছে।কিছুক্ষণের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

তিনি আরও বলেন, মার্কেটের নিচ তলায় প্রতিভা লাইব্রেরি নামের একটি দোকানের বিদ্যুতের সুইচ বোর্ড থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। ক্ষয়ক্ষতি পরিমাণ তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।




দোকানের স্বত্বাধিকারী সুনাম চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডে বই ও আসবাবপত্র মিলে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও খবর 25

Sponsered content