Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
আন্তর্জাতিক

অর্থ–ব্যবসা নিয়ে বিতর্ক, স্বেচ্ছায় পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী

  প্রতিনিধি ২২ এপ্রিল ২০২৬ , ৯:২৯:০১ প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক : আর্থিক ও ব্যবসায়িক সংশ্লিষ্টতা নিয়ে তীব্র বিতর্কের মুখে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং। দায়িত্ব নেওয়ার মাত্র ২৭ দিনের মাথায় তিনি পদ ছাড়েন বলে জানিয়েছে কাঠমান্ডু পোস্ট।

অভিযোগ উঠেছে, অর্থপাচারের তদন্তে থাকা ব্যবসায়ী দীপক ভাট্টার সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। এই অভিযোগের প্রেক্ষাপটেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দেশটির শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তামন্ত্রী দীপক কুমার শাহকে তার পদ থেকে বরখাস্ত করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গুরুং জানান, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এবং দায়িত্বে থেকে কোনো ধরনের স্বার্থের সংঘাত বা তদন্তে প্রভাব পড়ার আশঙ্কা এড়াতেই তিনি পদত্যাগ করেছেন।

নিজের বিনিয়োগ, বিশেষ করে শেয়ারবাজারে অংশগ্রহণ নিয়ে জনমনে যে প্রশ্ন তৈরি হয়েছে, তা গুরুত্বের সঙ্গে দেখছেন উল্লেখ করে তিনি বলেন, নৈতিকতা তার কাছে পদমর্যাদার চেয়েও বড়, আর জনবিশ্বাসের চেয়ে শক্তিশালী কিছু নেই।

দেশে চলমান ‘জেন-জি’ আন্দোলনের প্রসঙ্গ টেনে গুরুং বলেন, এই আন্দোলন সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহির দাবি জোরালো করেছে যা নেতৃত্বের জন্যও গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।

বিতর্কের পর তিনি তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। এর আগে এক ফেসবুক পোস্টে তিনি মন্তব্য করেছিলেন, অভিযোগ আর সত্য এক নয়, সিদ্ধান্ত হতে হবে প্রমাণের ভিত্তিতে, আবেগ দিয়ে নয়।

৩৬ বছর বয়সী গুরুং গত ২৭ মার্চ বালেন্দ্র শাহর নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন। এর আগে তিনি গত সেপ্টেম্বরের ‘জেনজি’ আন্দোলনের অন্যতম নেতা ছিলেন, যে আন্দোলনের পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় আসে।

উল্লেখ্য, বালেন্দ্র শাহর নেতৃত্বাধীন বর্তমান সরকারের এটি দ্বিতীয় মন্ত্রীর পদত্যাগ। এর আগে গত ৯ এপ্রিল শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তামন্ত্রীকে বরখাস্ত করা হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি তার অপসারণের সুপারিশ করে।

আরও খবর 15

Sponsered content