Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

অবসরে যাচ্ছেন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার

  প্রতিনিধি ৩০ জুলাই ২০২৪ , ১০:২০:৫৫ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদারকে সরকারি চাকরি থেকে অবসর দিয়েছে সরকার।

মঙ্গলবার (৩০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।




প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদারকে ১৯ জুলাই, ২০২৪ তারিখ হিসেবে ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী সরকারি চাকরি হতে অবসর দেওয়া হলো।

তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্রান্টসহ ২০ জুলাই, ২০২৪ থেকে ১৯ জুলাই, ২০২৫ তারিখ পর্যন্ত এক বছরের অবসর-উত্তর ছুটি (পি.আর.এল) মঞ্জুর করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।




উল্লেখ্য, ২০২২ সালের ২২ জানুয়ারি বনজ কুমার মজুমদারকে অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি দেয় সরকার।




আরও খবর 17

Sponsered content