Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
বিনোদন

‘ভয় লাগতেছে’ আর্জেন্টিনার ভাগ্য নিয়ে দুশ্চিন্তায় শাহনাজ খুশি

  প্রতিনিধি ৭ জুলাই ২০২৬ , ১০:৫৮:৪৭ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক: ফুটবল বিশ্বকাপ এলেই যেন নতুন রূপে হাজির হন শোবিজ তারকারা। প্রিয় দলকে ঘিরে সামাজিকমাধ্যমে চলে উচ্ছ্বাস, খোঁচাখুঁচি, ভবিষ্যদ্বাণী আর আবেগঘন সব পোস্ট।

তার ব্যতিক্রম নন জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশিও। বরাবরের মতো এবারও তিনি আর্জেন্টিনার পক্ষেই নিজের সমর্থনের কথা জানিয়ে আসছেন।

বিশ্বকাপের শেষ ষোলোর অন্যতম আলোচিত লড়াইয়ে মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার প্রতিনিধি মিশর। ম্যাচটি ঘিরে যখন দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই নিজের মনের অনুভূতি প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিওনেল মেসির একটি ছবি পোস্ট করে শাহনাজ খুশি লেখেন, ‘চারিদিকে ব্রাজিলের যে পরিমাণ দীর্ঘশ্বাস, কেমন যেন ভয় ভয় লাগতেছে! কী যে হয় আজ, সময়ও তো দেখি যায় না!’

পোস্টে জয়ের কোনো দৃঢ় ঘোষণা বা আত্মবিশ্বাসী বার্তা না দিয়ে বরং ম্যাচপূর্ব দুশ্চিন্তার কথাই তুলে ধরেছেন তিনি। ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর সমর্থকদের হতাশা এবং সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া আবেগের প্রসঙ্গ টেনেই নিজের শঙ্কার কথা প্রকাশ করেছেন অভিনেত্রী।

খুশির এই পোস্ট প্রকাশের পর মন্তব্যের ঘরে আর্জেন্টিনা ও ব্রাজিল- দুই দলের সমর্থকরাই সরব হয়ে ওঠেন। কেউ আর্জেন্টিনার জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন, আবার কেউ ব্রাজিল সমর্থকদের দীর্ঘশ্বাসের প্রসঙ্গ টেনে মজার মন্তব্য করেছেন। অনেকেই অবশ্য অভিনেত্রীর উদ্বেগকে একজন প্রকৃত ফুটবল সমর্থকের স্বাভাবিক অনুভূতি বলেই উল্লেখ করেছেন।

আরও খবর 20

Sponsered content