পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানে দুর্গম এলাকায় বিজিবির চিকিৎসা সেবা প্রদান

  প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৬ , ১০:১৯:০৮ প্রিন্ট সংস্করণ

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ ২৯ জানুয়ারি বৃহস্পতিবার বলিপাড়া জোন (৩৮ বিজিবি) কর্তৃক অসহায় দুস্থ ও দরিদ্র জনগণের মাঝে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। সীমান্তবর্তী দুর্গম এলাকার অসহায়, দুস্থ ও দরিদ্র জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর উদ্যোগে দায়িত্বপূর্ণ ক্যচুপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়েছে।

উক্ত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় অসহায় ও গরিব জনগণকে বিনামূল্যে সাধারণ চিকিৎসাসেবা, রোগ নির্ণয়, প্রয়োজনীয় ওষুধ বিতরণসহ স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা হয়। এ কার্যক্রমে বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

মেডিকেল ক্যাম্পেইন চলাকালীন বলিপাড়া জোনের মেডিকেল অফিসার মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়া, বিজিওএম, এএমসি ও মেডিকেল স্টাফগণ রোগীদের সেবা প্রদান করেন এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন, এতে স্থানীয় জনগণ বিজিবির এ মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উক্ত মেডিকেল ক্যাম্পেইনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বলিপাড়া জোন (৩৮ বিজিবি) কর্তৃক পরিচালিত এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

আরও খবর 29

Sponsered content