Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

প্রবাসীর স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশের এসআই গ্রেপ্তার

  প্রতিনিধি ১৯ মে ২০২৪ , ১০:০৪:০৬ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারে আব্দুল মালেক নামে এক প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় নগরের খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলামকে এক সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৯ মে) বিকেলে আখতারুজ্জামান ফ্লাইওভারে খুলশী থানার অংশে এ ঘটনা ঘটে।




গ্রেপ্তার খুলশী থানার এসআই আমিনুলের সহযোগী নাম শহীদুল ইসলাম জাহেদ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) মো. মোখলেসুর রহমান বলেন, এক প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় নগরের খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলামকে এক সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে।তার বিরুদ্ধে নগরের খুলশী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।




মামলার বিষয়ে জানতে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহকে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।




আরও খবর 25

Sponsered content