Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

স্বজনহারা শিশুদের সঙ্গে সিএমপি কমিশনারের ঈদ শুভেচ্ছা বিনিময়

  প্রতিনিধি ৩০ জুন ২০২৩ , ৮:১৮:২৫ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: পরিবার-পরিজনদের ছাড়া ঈদের আনন্দ অর্থহীন। তাই উপলব্ধি’র কচিকাঁচারা অপেক্ষায় ছিলো তাদের প্রিয় মানুষ, তারা যাঁকে বাবা ডাকে, সেই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের জন্য।

আর পুলিশ কমিশনারও তাঁর নিজের দুই সন্তানকে নিয়ে হাজির ঐ স্বজনহারা কন্যাশিশুদের আবাসস্থলে। তারপর মাদুর পেতে, তাদের সঙ্গে এক কাতারে বসে মধ্যাহ্নভোজ।এ যেনো সত্যিকারের ঈদ উৎসব।




বৃহস্পতিবার (২৯ জুন) নগরের ফিরিঙ্গিবাজার এলাকায় অবস্থিত ‘উপলব্ধি’ শিশু নিবাসের পরিবার বঞ্চিত শিশুদের সঙ্গে এভাবেই ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়।

এ সময় সেখানে সিএমপির উপ পুলিশ কমিশনার (সদর) আব্দুল ওয়ারীশসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ‘উপলব্ধি’র সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




সমাজসেবামূলক একটি অরাজনৈতিক মানবিক প্রতিষ্ঠান ‘উপলব্ধি’। হারিয়ে যাওয়া, স্বজনহীন, অসহায়, ঠিকানাবিহীন ভাসমান কন্যা শিশুদের নিয়ে কাজ করে থাকে এই প্রতিষ্ঠানটি। শুধু লেখাপড়া নয়, এখানকার শিশুরা খেলাধুলা, নাচ, গান, চিত্রাংকন, আবৃত্তি, বিতর্ক বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে।




আরও খবর 25

Sponsered content