Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

সিটি মেয়রের সাথে সৌজন্য সাক্ষাতে ইপিজেড থানা বিএনপি

  প্রতিনিধি ৪ মার্চ ২০২৬ , ১০:১৭:১৩ প্রিন্ট সংস্করণ

মু.হোসেন বাবলা: চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর সাথে নগর ভবনে ৩ রা মার্চ , মঙ্গলবার দুপুরে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইপিজেড থানা ও ৩৯ নং ওয়ার্ডস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নেতৃবৃন্দ।

এসময় সাবেক ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ইপিজেড থানা বিএনপির সাবেক সভাপতি সরফরাজ কাদের রাসেল,সাবেক সিনিয়র যুগ্ম সাঃ সম্পাদক ও নগর বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ জাবেদ আনসারী এবং ৩৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফ উদ্দিন ,এছাড়া দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দরা মেয়র মহোদয় কে এলাকার রাস্তা-ঘাট,নালা- নর্দমা,ড্রেন- কালভার্ট ও সরু অলি-গলির ভাঙ্গা নষ্ট অংশের সংস্কার, ময়লা-আবর্জনা ভ্যান গাড়ি ও সেবকের সংখ্যা বাড়ানো, চসিকের কার্যলয়ে নাগরিক সেবা সুনিশ্চিত করণ, নাগরিক সনদপত্র, ওয়ারিশ সনদপত্র, জন্মনিবন্ধন সনদ সহজ করণ সহ প্রবল স্রোত জোয়ারের পানি নিষ্কাশনের ব্যবস্হা গ্রহন ও অন্যান্য অবকাঠামগত উন্নয়নের ব্যাপারে মেয়র মহোদয় কে এলাকাবাসীর পক্ষ থেকে সদয় অবগত করেন।

এছাড়াও বিভিন্ন সমস্যাবলী নিয়ে মেয়রের সাথে আলোচনা হয়েছে বলে থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জাবেদ আনসারী জানায়। মেয়র ডাঃ শাহাদাত হোসেন এসব কথা গুলো অত্যন্ত মনোযোগ সহকারে শুনেন এবং পর্যায়ক্রমে তা সমাধানের আশ্বাস দিয়েছেন। এসময় মেয়র চসিকের অবকাঠামো উন্নয়নে সর্বজনীন ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানান।

আরও খবর 25

Sponsered content