Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

সাতকানিয়া-লোহাগাড়া সাংবাদিক ফোরামের সভাপতি এসএম রানা, সম্পাদক ওমর ফারুক

  প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৪ , ১০:৫৪:৩৩ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: চট্টগ্রামে কর্মরত সাতকানিয়া-লোহাগাড়া সাংবাদিক ফোরামের আনন্দ সম্মিলন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ এপ্রিল) পটিয়ার উত্তরসূরী রিসোর্টে এই সম্মিলন অনুষ্ঠিত হয়।এতে আগামী দুই বছরের জন্য ১৩ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।

ফোরামের সভাপতি হোসাইন তৌফিক ইফতিখারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এসএম রানাকে সভাপতি ও ওমর ফারুককে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।




কমিটির অন্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি মিজানুল ইসলাম ও সরওয়ার আমিন বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার ফয়সাল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক সরওয়ার কামাল, দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান, প্রচার সম্পাদক মিনহাজুল ইসলাম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জয়া শর্মা।

এছাড়া কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে স্থান পেয়েছেন সুজন আচার্য্য, শরীফুল ইসলাম রুকন ও নবাব মিয়া।

সাধারণ সভায় সংগঠনের সদ্যবিদায়ী সভাপতি হোসাইন তৌফিক ইফতিখার বলেন, আমরা নিজেরা বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে জড়িত। কিন্তু এরপরও নাড়ির টানে এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে। এলাকার সবাই একত্রে মিলেমিশে থাকার আমরা এই প্লাটফর্ম তৈরি করেছি। আমরা এলাকার উন্নয়নে কাজ করব। এলাকায় অপরাধ দমনে কলম ধরবো। সবমিলিয়ে এলাকা ভালো থাকলে আমরাও ভালো থাকবো।




সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মিজানুল ইসলাম বলেন, আগামী দিনে সবাই মিলে আমরা যার যার অবস্থান থেকে সংগঠন ও এলাকার জন্য ভালো কিছু করার চেষ্টা করে যাবো।

অনুষ্ঠানের সমাপ্তি পর্বে র‍‍্যাফেল ড্র ছাড়াও সদস্যদের মাঝে শুভেচ্ছাস্বরূপ প্রীতি উপহার তুলে দেওয়া হয়।

আরও খবর 25

Sponsered content