Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

‘মেয়েরা প্রমাণ করেছে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন সম্ভব’

  প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২৫ , ১০:৩৮:৪৬ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী : চীনে জনপ্রিয় মার্শাল আর্ট তায়কোয়ান্দোতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে বাংলাদেশের ৩ শিক্ষার্থী। এর মধ্যে উম্মে সাইরা তানসি স্বর্ণপদক, বৃন্তি দেবী দুষ্টু রৌপ্যপদক, সারমিন আক্তার ব্রোঞ্জ পদক পেয়েছে।

তারা কাট্টলী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী।

বুধবার (৩ সেপ্টেম্বর) পদকজয়ী শিক্ষার্থীরা চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাদের সাফল্য তুলে ধরে এবং ভবিষ্যতে বাংলাদেশকে আরো বড় পদক এনে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।এ সময় মেয়র বিজয়ী শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য ব্যক্তিগত তহবিল থেকে পুরস্কার এবং সংবর্ধনার ঘোষণা দেন।

চীনের নিংবো শহরে গত ১৬-১৭ আগস্ট অনুষ্ঠিত এশিয়া ওপেন আইটিএফ তায়কোয়ান্দো-ডো চ্যাম্পিয়নশিপ ২০২৫ (Asia Open ITF Taekwon-Do Championship 2025) প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনজন শিক্ষার্থী পদক অর্জন করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছে।

প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইটিএফ প্রেসিডেন্ট গ্র্যান্ডমাস্টার চোই জং হোয়া। এ সময় আরও ৯ দেশের আইটিএফ প্রেসিডেন্ট ও কোচ উপস্থিত ছিলেন। চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ছিল অস্ট্রেলিয়া, কিরগিজস্তান, নেপাল, মালয়েশিয়া, রাশিয়ান ফেডারেশন, বাংলাদেশ এবং পোল্যান্ড।

মেয়র ডা. শাহাদাত হোসেন শিক্ষার্থীদের এ সাফল্যে গর্ব প্রকাশ করে বলেন, আমাদের মেয়েরা প্রমাণ করেছে যে, সঠিক দিকনির্দেশনা ও পরিশ্রম থাকলে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করা সম্ভব। এই অর্জন শুধু চট্টগ্রামের নয়, বরং সমগ্র বাংলাদেশের গৌরব। সিটি করপোরেশনের পক্ষ থেকে ভবিষ্যতেও ক্রীড়াবিদদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

আরও খবর 25

Sponsered content