Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

মাতৃভাষা দিবস উদযাপন ‌ঘিরে সিএমপি ট্রাফিক বিভাগের যত নির্দেশনা

  প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২৪ , ১১:১৬:৫৯ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক: ২১ ফেব্রুয়ারি আন্তর্জা‌তিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপনকে ঘিরে সিএম‌পির পক্ষ থেকে একা‌ধিক নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (১৯ নভেম্বর) এক বিজ্ঞ‌প্তির মাধ্যমে সর্বসাধারণের জন্য ট্রা‌ফিক পু‌লিশি ব্যবস্থাপনা নিয়ে এসব নির্দেশনা জানানো হয়।

এবারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদার সাথে উদযাপনের জন্য সরকারীভাবে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ মাঠে স্থাপিত শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।




উক্ত অনুষ্ঠান সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে সিএমপির ট্রাফিক-দক্ষিণ বিভাগ কর্তৃক বিশেষ ট্রাফিক পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনায় প্রণীত নিন্মোক্ত নির্দেশনাসমূহ অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে সিএম‌পির প‌ক্ষ থেকে।

নির্দেশনা গুলো হলো : কাল ২০ ফেব্রুয়ারি রাত ৮টা হতে নগরীর তিনপুল হতে আমতল, আমতল হতে নিউ মার্কেট এবং সিনেমা প্যালেস হতে রাইফেল ক্লাব রোডে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। নিউ মার্কেট হতে আমতল রোডে দ্বিমুখী যান চলাচল বজায় থাকবে।

এছাড়া তিনপুল মোড় হতে শিক্ষা অফিস হয়ে আমতল পর্যন্ত একমুখী চলাচল বজায় থাকবে।আমতল, তিনপুল ও সিনেমা প্যালেস মোড়ে রোড ব্লক স্থাপন করে যানবাহনসমূহ ডাইভারশন দেওয়া হবে।




শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে আসা সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও সরকারী কর্মকর্তাগণ ওয়াসা > কাজিরদেউরী > নেভাল ক্রসিং > লাভ লেইন > বৌদ্ধ মন্দির > বোস ব্রাদার্স > রাইফেল ক্লাব হয়ে আমতল মোড় ড্রপিং জোন হিসেবে ব্যবহার করবেন এবং পরবর্তীতে প্রধান পার্কিং স্থান হিসেবে রাইফেল ক্লাব মাঠে গাড়ি পার্কিং করবেন।

এছাড়াও অন্যদিক থেকে আসা গাড়িসমূহ নিজ নিজ সুবিধা অনুযায়ী নিউমার্কেট মোড় এবং তিনপুল (গোলাম রসুল মার্কেটের সামনে) ড্রপিং জোন হিসেবে ব্যবহার করতে পারবেন।

অনুষ্ঠানকেন্দ্রিক আগত যানবাহনসমূহ রাইফেল ক্লাব পার্কিং এরিয়া, থিয়েটার ইনষ্টিটিউট হতে সিনেমা প্যালেসগামী রাস্তা, তিনপুল হতে এনায়েতবাজার রোড (জুবলী রোড), স্টেশন রোড এবং নিউ মার্কেট হতে কোতোয়ালী রোডে পার্কিং করতে পারবে।




অনুষ্ঠানস্থলে আসা সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও সরকারী কর্মকর্তাগণ আমতল হতে পায়ে হেঁটে শহীদ মিনারে (চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ) এসে ফুল দিয়ে পুনরায় আমতল মোড়ে গিয়ে গাড়িতে উঠে জুবলী রোড হয়ে প্রত্যাবর্তন করবেন। নিউ মার্কেট ও তিনপুল ড্রপিং জোন হিসেবে ব্যবহারকারীগণ পায়ে হেঁটে শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণপূর্বক পূনরায় উক্ত ড্রপিং জোনসমূহে গিয়ে গাড়িতে উঠবেন।

পদযাত্রা ও প্রভাতফেরিতে অংশগ্রহণকারীগণ সুশৃঙ্খলভাবে রাস্তায় যান চলাচলের সুযোগ রেখে গমনাগমন করবেন।

আরও খবর 25

Sponsered content