Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
বিনোদন

বেডরুমে প্রেমিকার জিনিস, স্বামীর ‘পরকীয়া’ ধরলেন অভিনেত্রী!

  প্রতিনিধি ২৫ জুলাই ২০২৫ , ১১:০১:১৮ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক : ভারতীয় টিভি অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়ের দাম্পত্য কলহের খবর গত বছরেই প্রকাশ্যে এসেছিল। তখন থেকেই স্বামী অরিন্দম চক্রবর্তীর সঙ্গে থাকেন না রিয়া।

যদিও দুই সন্তানের কথা ভেবে আইনি পথে ডিভোর্সের দিকে হাঁটেননি অভিনেত্রী। তবে এবার শ্বশুরবাড়িতে গিয়ে যা দেখলেন, তা নিয়ে বিস্ফোরক মন্তব্য রিয়ার।
জানা যায়, অভিনেত্রীর শ্বশুরবাড়ি পশ্চিমবঙ্গের দমদম ক্যান্টনমেন্টে হলেও সন্তানদের নিয়ে তিনি আলাদা হাওড়ার একটি ফ্ল্যাটে থাকেন। যে ফ্ল্যাট স্বামী অরিন্দমের সঙ্গে যৌথ উদ্যোগে কেনা।

রিয়া জানান, আগে তার স্বামী যদিও বা সন্তানদের সঙ্গে নিয়ম করে প্রতি সপ্তাহে সময় কাটাতেন, তবে বিগত কয়েক মাসে সেটা অনেক কমেছে।

অভিনেত্রী দাবি, সেসময়েই তিনি কিছু আঁচ করেছিলেন। তবে এবার শ্বশুরবাড়িতে পা রেখে যা দেখলেন কিংবা জানতে পারলেন, তাতে তার চোখ কপালে উঠার মত অবস্থা!

রিয়া সামাজিকমাধ্যমেও ক্ষোভ প্রকাশ করেছেন স্বামীর বিরুদ্ধে। তিনি জানান, শাশুড়ি অসুস্থ হওয়ায় নাতি-নাতনিকে দেখতে চেয়েছিলেন, তাই সন্তানদের নিয়ে দমদমের বাড়িতে যাওয়া। তবে সেখানে গিয়ে জানতে পারেন, বর্তমানে তার শ্বশুরবাড়িতে স্বামীর প্রেমিকার অবাধ যাতায়াত। কোনও কোনও দিন রাত্রিবাসও করেন নাকি।

এখানেই শেষ নয়, অভিনেত্রী আরও জানান, স্বামীর বেডরুমে গিয়ে সেই মহিলার কিছু জিনিসও ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেছেন তিনি। রিয়ার দাবি, তার শ্বশুরও নাকি সেসব মেনে নিয়েছেন।

এদিকে স্বামী মিউচুয়াল ডিভোর্সের জন্য চাপ দিচ্ছে। এ অবস্থায় রিয়া পড়েছেন অথৈ জলে! কারণ স্বামীর কাছ থেকে কোনও খরপোশ তিনি নেন না। এদিকে দুই ছেলে-মেয়েকে সুস্থ পরিবেশে বড় করার জন্য অর্থও দরকার। তাই যত দ্রুত সম্ভব টেলিভিশনের পর্দায় ফিরতে চাইছেন তিনি।

২০১৩ সালে রিয়া ও অরিন্দমের বিয়ে হয়। সরকারি চাকরির পাশাপাশি ধারাবাহিক পরিচালনা করেন অরিন্দম। সিরিজের পরিচালনাও করেছেন। অরিন্দম ও রিয়ার যমজ সন্তানও রয়েছে।

এর আগে সংবাদমাধ্যমের কাছে রিয়া জানিয়েছিলেন, আমাকে ঠকিয়েছে অরিন্দম। আমার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে। এছাড়াও অন্য মেয়েদের সঙ্গে সম্পর্ক রয়েছে। আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে এখন। তাই সন্তানদের মুখের দিকে তাকিয়ে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি।

যদিও এর সবটাই মনগড়া বলে উড়িয়ে দিয়েছিলেন তখন অরিন্দম! কিন্তু এবার স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুললেন রিয়া।

আরও খবর 20

Sponsered content