Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

বাংলাদেশ হজ্জে বাইতুল্লাহ’র হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত

  প্রতিনিধি ১২ এপ্রিল ২০২৬ , ১২:২৯:২৮ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: ঐতিহ্যবাহী হাজী সেবা প্রতিষ্ঠান বাংলাদেশ হজ্জে বাইতুল্লাহ কাফেলা এ বছরের হাজী সাহেবানদের এক হজ প্রশিক্ষণ কর্মশালা শনিবার (১১ এপ্রিল-২০২৬ সকাল ১০টায় চবি আরবি বিভাগের প্রফেসর ড. আ. ক.ম. আবদুল কাদেরের সভাপতিত্বে ও চবি আরবি বিভাগের প্রফেসর ড. আ.ম কাজী মুহাম্মদ হারুন উর রশীদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন কারী হাফেজ মাওলানা নুরুল্লাহ, হামদে বারি তায়ালা পরিবেশন করেন হাফেজ মাওলানা নুরুল্লাহ ও নাতে রাসুল (সা.) পরিবেশ করেন মুহাম্মদ জিহাদ আহনাফ।

হজ্ব প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হজ্জে বাইতুল্লাহ ট্যুরস এন্ড ট্রাভেলস’র চেয়ারম্যান ও চবি আরবি বিভাগের প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার। হজ্ব প্রশিক্ষণ কর্মশালায় আলোচনা পেশ করেন রাঙামাটি জেনারেল হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ ওমর ফারুক, বিশিষ্ট আইনজীবী এডভোকেট ড. শফিকুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. শফি উল্লাহ কুতুবী, ওআর নিজাম রোড আবাসিক এলাকা জামে মসজিদের খতিব মাওলানা সলিমুল্লাহ হাবিবি, নিউ চান্দগাঁও আবাসিক জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ শরিয়ত উল্লাহ জিহাদী ও সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান হাফেজ মাওলানা মুহাম্মদ মুহিউদ্দিন মাহবুব প্রমুখ।

প্রশিক্ষণে বক্তারা বলেন, দুনিয়ার মায়া ত্যাগ করে পরম করুণাময়ের নৈকট্য লাভের আশায় যারা নিজেকে পুরোপুরি সমর্পন করতে পারবেন তারাই হজের পূর্ণতা নিয়ে ঘরে ফিরতে পারবেন। কাফেলার চেয়ারম্যান ও চবি আরবি বিভাগের প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বলেন, হাজীগণ কঠোর শৃংখলা, ধৈর্য্য, নিয়মানুবর্তিতা এবং শারীরিক ও মানসিক একাগ্রতার মাধ্যমে হজের ইবাদত সম্পন্ন করে থাকেন।

চবি আরবি বিভাগের প্রফেসর ড. আ. ক.ম. আবদুল কাদের বলেন, হজে এমন কোন কাজকে প্রধান্য দেওয়া যাবে না যেটা হজের মূল ইবাদতকে ব্যাহত করে। আরব দেশের আইন কানুন, সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশকে সম্মান করতে হবে। তিনি আরো বলেন, স্বল্পমূল্যে সুশৃঙ্খলভাবে হাজীদের সেবাদান হজ্জে বায়তুল্লাহ ট্যুরস এন্ড ট্রাভেলস’র মূল উদ্দেশ্য। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. বি. এম মুফিজুর রহমান আযহারী।

আরও খবর 25

Sponsered content