Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

প্রতিবন্ধীরাও আমাদের দেশের সম্পদ: জেলা প্রশাসক

  প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২৫ , ১০:২২:৪৫ প্রিন্ট সংস্করণ

মু.হোসেন বাবলা: প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’ এই প্রতিপাদ্যে চট্টগ্রামে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৫ পালিত হয়েছে।

প্রতি বছর ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হয়। সমাজের সব স্তরের কর্মকাণ্ডে প্রতিবন্ধীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করা ও উন্নয়নের সব ক্ষেত্রে তাদের অন্তর্ভুক্তি নিশ্চিতে এই দিবস পালনের লক্ষ্য। জাতিসংঘের তত্ত্বাবধানে এই দিবসটি ১৯৯২ সাল থেকে পালন করা হচ্ছে।

নানা কর্মসূচির মধ্য দিয়ে জেলা সমাজসেবা কার্যালয়, চট্টগ্রাম কর্তৃক আয়োজিত এবং স্বেচ্ছাসেবী সংস্থা যুগান্তর, ডিডিআরসি ও এওয়াক এর সার্বিক সহযোগিতায় নগরীর থিয়েটার ইনস্টিটিউটে ২ দিন ব্যাপী মেলা, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেনজেলা সমাজসেবা কার্যালয়, চট্টগ্রামের উপ-পরিচালক মোঃ ফরিদুল আলম।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন রামপুর প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শাহাদাত হোসেন, শহীদুল ইসলাম সাজ্জাদ, নির্বাহী পরিচালক, DDRC, ইয়াছমিন পারভীন, নির্বাহী পরিচালক-যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা, নাজমুল বারী-নির্বাহী পরিচালক, CDD ও সৈয়দ মারশেদ হোসেন- প্রেসিডেন্ট, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, উপ-পরিচালক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়, চট্টগ্রাম।

সভায় প্রধান অতিথি ড. মো: জিয়াউদ্দীন বলেন, সমাজে প্রতিবন্ধী ভাই বোনদের অন্তর্ভুক্তিমূলক সুবিধা নিশ্চিত করার জন্য তাদের জন্য গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রতিবন্ধী সহায়ক স্থাপনা নির্মান করতে হবে। তিনি সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের সহাবস্থান নিশ্চিত করতে আমাদের সকলকে আরও সহানুভূতিশীল আচরণ করার আহবান জানান।

সভায় সভাপতি চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, প্রতিবন্ধী ভাই বোনরাও আমাদের দেশের সম্পদ। দেশের উন্নতি নিশ্চিত করার জন্য আমাদের এই সম্পদকে কাজে লাগাতে হবে। তিনি আরও বলেন, “আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা করতে হবে, আমরা কোথাও কাকে কাজে লাগাবো, কার কি ধরণের সহযোগীতা প্রয়োজন, কাকে কি ধরণের সুবিধা আমরা প্রোভাইড করবো”। তিনি নিশ্চয়তা দেন প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে ও সমাজে অন্তর্ভুক্তিমূলক সুবিধা নিশ্চিত করতে যা যা করণীয় সরকার তা করবে।

অনুষ্ঠানে সমাজকল্লাণ মন্ত্রণালয়াধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পক্ষ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার, অক্সিলারী ক্রাচ, স্মার্ট সাদা ছড়িসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

আরও খবর 25

Sponsered content