মহানগর

পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি-পিআরইউ কমিটি গঠন

  প্রতিনিধি ১৫ মার্চ ২০২৬ , ১২:০৪:৩৮ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: চট্টগ্রামে পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি (পিআরইউ) নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ করেছে। এতে আগামী ৬ মাসের জন্য ১২ সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি কমিটি গঠন করা হয়। সংগঠনটির আহ্বায়ক হিসেবে দৈনিক দিনকাল চট্টগ্রাম ব্যুরো সিনিয়র সাংবাদিক হাসান মুকুলকে এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে দৈনিক পূর্বকোণের নিজস্ব প্রতিবেদক নাজিম উদ্দিনকে ও সদস্য সচিব হিসেবে বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক ইমরান এমিকে মনোনীত করা হয়।

সম্প্রতি দৈনিক দিনকাল চট্টগ্রাম ব্যুরো প্রধান হাসান মুকুলের সভাপতিত্বে নগরীর লুসাই ভবনে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির এই এডহক কমিটি গঠন করা হয়।

এছাড়া সংগঠনের মুখপাত্র হিসেবে সিটিজি পোস্টের হেড অব নিউজ ইশাত মান্নান তানিমকে মনোনীত করা হয়েছে।

এডহক কমিটিতে দৈনিক সকালবেলার ব্যুরো প্রধান মোহাম্মদ আলী, দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার নূর উদ্দিন খান সাগর, দৈনিক যুগান্তরের নিজস্ব প্রতিবেদক এম.এ কাউসার, চ্যানেল-২৪ এর নিজস্ব প্রতিবেদক মীর সাইদুল ইসলাম ইবেন, দৈনিক শেয়ার বিজের ব্যুরো প্রধান নূর হোসেন মামুন, যমুনা টেলিভিশনের রিপোর্টার শহিদুল সুমন, দেশ টিভির রিপোর্টার আজিজা হক পায়েল ও দৈনিক সংবাদ সারাবেলার ব্যুরো প্রধান তৌহিদুল ইসলাম তৌহিদকে সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।

আরও খবর 25

Sponsered content