Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70
সারাদেশ

নাচোলে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প ও আর্থিক সহায়তা প্রদান

  প্রতিনিধি ১ জুলাই ২০২৬ , ১২:২৭:২২ প্রিন্ট সংস্করণ

মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ‘হেলাল ফাউন্ডেশন’ এর উদ্যোগে দিনব্যাপী ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। একই সাথে একজন গরিব কিডনি রোগীকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (২৯ জুন) উপজেলার কসবা ইউনিয়নের এলাইপুর মধ্য বাজারে ‘হেলাল ফাউন্ডেশন’ এর অফিসে দিনব্যাপী এই ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্পে শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এবং একজন গরিব কিডনি রোগীকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

চক্ষু চিকিৎসা ক্যাম্পের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন আমিরে জামায়াত, নাচোল উপজেলা শাখা, প্রভাষক মোঃ ইয়াকুব আলী।উদ্বোধনকালে মানবিক এ কাজের জন্য তিনি হেলাল ফাউন্ডেশনকে সাধুবাদ জানান। আজকের এই কিডনি রোগী সহ সকল রোগীর তিনি সুস্থতা কামনা করেন এবং হেলাল ফাউন্ডেশন আগামীতে আরও উত্তরোত্তর উন্নতির দিকে এগিয়ে যাক এই দোয়া কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ মোবারক হোসেন। তিনি বলেন, মানব সেবা আমাদের অন্যতম ধর্ম, আমাদের কাজ, কথা এবং চলাফেরার মাধ্যমে যেন একটা মানুষ উপকৃত হয়, এটাই মূল টার্গেট হওয়া উচিত। এ ব্যাপারে হেলাল ফাউন্ডেশন কে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় মোঃ তছিরুল ইসলাম, মোঃ বেলাল উদ্দিন, মোঃ দুলাল উদ্দিন, মোঃ আবু রায়হান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউ ভিশন আই কেয়ার সেন্টারের অভিজ্ঞ চক্ষু ডাক্তার আল ইমরান এর নেতৃত্বে একটি চিকিৎসক টিম বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন এ ফাউন্ডেশন এর মাধ্যমে আমরা যে সেবা পেয়ে থাকি, তাতে আমাদের আর্থিক ব্যয় কম ও অনেক ক্ষেত্রে ভোগান্তি কমে যায়।

তাছাড়া গ্রামীণ জনপদে সুবিধা বঞ্চিত ও গরিব রোগীদের মাঝে নামমাত্র মূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে ‘হেলাল ফাউন্ডেশন’।কিডনি রোগীর হাতে নগদ অর্থ প্রদানপূর্বক হেলাল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ হেলাল উদ্দীন বলেন, হেলাল ফাউন্ডেশন একটি অরাজনৈতি, অলাভজনক প্রতিষ্ঠান যা সকল ধর্মের মানুষের সমন্বয়ে গঠিত একটি মানবিক সংগঠন। হেলাল ফাউন্ডেশন প্রতি মাসে একটি করে ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প পরিচালনা করে আসছে এবং ফাউন্ডেশন কর্তৃক প্রেরিত রোগীদের আর্থিক সহায়তা সহ যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করে আসছে। সমাজের বিত্তবান, দানশীল এবং হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা ফাউন্ডেশন এর কার্যক্রম কে আরো গতিশীল ও বেগবান করবে বলে মনে করেন।

 

আরও খবর 4

Sponsered content