Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

দেশসেরার স্বীকৃতি নিলেন চসিক মেয়র

  প্রতিনিধি ২৪ জুলাই ২০২৫ , ৮:৫৬:১৯ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: সাংগঠনিক দক্ষতা, আর্থিক ব্যবস্থাপনা ও নাগরিক সম্পৃক্ততাসহ ১৫ ক্যাটাগরিতে দেশের সিটি করপোরেশনগুলোর পরিচালন ব্যবস্থা (সিটি গর্ভন্যান্স)’র ওপর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রথম হওয়ার স্বীকৃতি নিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে সিটি কর্পোরেশন পরিচালন ব্যবস্থা (গভর্ন্যান্স) উন্নয়ন কৌশলপত্র ২০২০-৩০ বাস্তবায়ন অগ্রগতি মনিটরিংয়ের লক্ষ্যে সরকারি পর্যায়ে গঠিত কৌশলপত্র স্টিয়ারিং কমিটির ষষ্ঠ সভা এবং সিটি করপোরেশনের সক্ষমতা বৃদ্ধি (C4C-2) প্রকল্পের জয়েন্ট কো-অর্ডিনেশন কমিটির (জেসিসি) দ্বিতীয় সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী মেয়রের হাতে সনদ ও স্মারক তুলে দেন।

জানা গেছে, ২০২৪–২৫ অর্থবছরের মূল্যায়নে নির্ধারিত সূচক ছিল ১৫টি। গত ২৬ ও ২৭ ফেব্রুয়ারি সূচকগুলোর ওপর ভিত্তি করে সিটি গভর্ন্যান্স মূল্যায়ন করা হয়।

১৫টি সূচকের আলোকে পরিচালিত দ্বিতীয় সিটি গভর্ন্যান্স মূল্যায়নে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) প্রথম স্থান অর্জন করে, যা ধারাবাহিক উন্নয়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

পুরস্কার নেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, এই অর্জন চট্টগ্রামবাসীর। নগরবাসীর আস্থা, চসিক কর্মকর্তাদের পরিশ্রম এবং সম্মিলিতভাবে টিমওয়ার্কের ফলেই আমরা আজ এই স্বীকৃতি অর্জন করেছি। আমি এই সফলতা নগরবাসীকে উৎসর্গ করছি। এটি আমাদের ভবিষ্যতের পথচলায় আরও উৎসাহ ও দায়বদ্ধতা তৈরি করবে। ইনশাআল্লাহ চট্টগ্র্রামকে ক্লিন, গ্রিন, হেলদি সিটি হিসেবে গড়ে তোলা হবে।

আরও খবর 25

Sponsered content