Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আ. লীগের আরাফাত বিজয়ী

  প্রতিনিধি ১৭ জুলাই ২০২৩ , ৯:৪৩:৪৫ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম পেয়েছেন ৫ পাঁচ হাজার ৬০৯ ভোট।




এই আসনে ১২৪ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২০৫।

সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে গণনা চলে। বনানী বিদ্যানিকেতন স্কুল ও কলেজে স্থাপিত নির্বাচনী তথ্য/ফলাফল পরিবেশন কেন্দ্র থেকে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান রাতে ভোটের ফল ঘোষণা করেন।




লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান ১ হাজার ৩২৮ ভোট, গোলাপ ফুল প্রতীক নিয়ে জাকের পার্টির মো. রাশিদুল হাসান ৯২৩ ভোট, সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান ২০২ ভোট, ছড়ি প্রতীকে সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেন ৬৪ ভোট, মো. তারেকুল ইসলাম ভূঞা ট্রাক প্রতীকে ৫২ ভোট ও ডাব প্রতীক নিয়ে বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন ৪৩ ভোট পেয়েছেন। ট্রাক প্রতীকের প্রার্থী মো. তারেকুল ইসলাম ভূঞা ভোট বর্জন করেন।




এই নির্বাচনে মোট বৈধ ভোটের সংখ্যা ৩৭ হাজার ৩৭, বাতিলকৃত ভোটের সংখ্যা ৩৮৩, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩৭ হাজার ৪২০ ও প্রদত্ত ভোটের হার ১১ দশমিক ৫১ শতাংশ।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড নং ১৫, ১৮, ১৯, ২০ এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে ঢাকা-১৭ আসন গঠিত। ব্যালট পেপারে ভোটগ্রহণ হয়েছে এই নির্বাচনে। নির্বাচন ভবন থেকে সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করেন নির্বাচন কমিশনাররা।

সম্প্রতি সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক মৃত্যুবরণ করলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।




আরও খবর 17

Sponsered content