Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ আটক ১০

  প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২৫ , ৯:৩৯:৩১ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: নগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ১০ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া একটার দিকে খুইল্লা মিয়ার পেট্রোল পাম্প বিল্ডিং ২য় তলার পূর্ব পাশের রুম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নুরুল ইসলাম (৪৫), শাহারাজ (৫০), রুবেল শীল (৩৫), মো.শাহজাহান (৩৮), মো.বাবুল শরীফ (৪৮), মো.আবু তাহের (৩৯), নাজিম উদ্দীন (৪৪), আনিসুল হক (২৪), মেহেরাজ (১৯) ও সৈয়দ ছালাম (৪০)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আফতাব উদ্দিন জানান, শুক্রবার রাত সোয়া একটার দিকে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়েছে।

এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৯৪ ধারায় চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর 25

Sponsered content