Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
আন্তর্জাতিক

ইসরায়েলের হামলায় ইরানের আরও এক কমান্ডার নিহত

  প্রতিনিধি ২১ জুন ২০২৫ , ১০:৩১:০১ প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের বিমান বাহিনীর (আইএএফ) অভিযানে ইরানের সামরিক বাহিনীর আরও এক কমান্ডার নিহত হয়েছেন। নিহত কমান্ডারের নাম সাঈদ ইজাদি এবং তিনি ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার ছিলেন।

শুক্রবার রাজধানী তেহরানে ইসরায়েলি বাহিনীর বিমান অভিযানে নিহত হয়েছেন তিনি। ইরানের সামরিক বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কুদস ফোর্স প্যালেস্টাইন কর্পস বিভাগের প্রধান ছিলেন তিনি।

ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ ইজাদির নিহতের সংবাদ নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইয়া’আল জামির।

এক বিবৃতিতে ইয়া’আল জামির বলেন, “সাঈদ ইজাদি ছিলেন আইআরজিসির কুদস ফোর্স প্যালেস্টাইনিয়ান কর্পস ইউনিটের প্রধান। তার মূল কাজ ছিল গাজায় হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ার এবং গোষ্ঠীটির সামরিক বিভাগের প্রধান মোহাম্মদ দেইফের সঙ্গে যোগাযোগ রাখা এবং তাদের নির্দেশনা দেওয়া।”

“২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে যে হামলা চালিয়েছিল হামাস, সেটির পরিকল্পনাকারী দলের অন্যতম সদস্য ছিলেন সাঈদ ইজাদি। তার হাতে হাজার হাজার ইসরায়েলির রক্ত লেগে আছে।”

প্রসঙ্গত, শুক্রবার রাতে ইসরায়েলি বাহিনীর বিমান অভিযানে এ নিয়ে তিন ইরানি কমান্ডারের নিহত হওয়ার সংবাদ পাওয়া গেল। বাকি দুই জন হলেন ব্রিগেডিয়ার জেনারেল আমিন পৌর যোধি এবং ব্রিগেডিয়ার জেনারেল বেনহাম শারিয়ারি।

সূত্র : টাইমস অব ইসরায়েল

আরও খবর 15

Sponsered content