Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত : আসিফ মাহমুদ

  প্রতিনিধি ৮ আগস্ট ২০২৪ , ১১:৪৩:৩০ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: নতুন সরকারের সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, তা নিতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টায় শপথ গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া তিনি এ কথা জানান।




তিনি বলেন, সকলের সম্মতিতে এমন একটা সরকার গঠন করতে পেরেছি, যেটি সারাদেশে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। এই সরকারকে যিনি লিড দেবেন তিনি বাংলাদেশের সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে এ সরকার বাংলাদেশকে নতুন ভাবে গড়তে পারবে। ছাত্রদের প্রতি আমাদের যে কমিটমেন্ট ছিল, জনগণের প্রতি আমাদের যে কমিটমেন্ট ছিল, সেগুলোকে সংবিধান সংযুক্তের মাধ্যমে আমরা বাস্তুবায়ন করতে পারব। এই প্রত্যাশা রাখছি।

আপনারা কেবিনেটে যাচ্ছেন। আপনার বয়স কম, অভিজ্ঞতা কম। সেক্ষেত্রে আপনার যে চ্যালেঞ্জ সেটা কীভাবে মোকাবেলা করবেন, এমন প্রশ্নের জবাব তিনি বলেন, পুরো পৃথিবীতে তরুণ প্রজন্মের যে জাগরণ হয়েছে সেটা আমরা দেখেছি। বিভিন্ন দেশে ২৭ বছর বয়সেও প্রধানমন্ত্রী হয়েছে। আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি। আমি মনে করি আমাদের যে চ্যালেঞ্জ রয়েছে তা কর্ম স্পৃহা দিয়ে মোকাবিলা করব।




তিনি আরও বলেন, স্বৈরাচার সরকারকে কেউ হটাতে পারেনি। এত বড় বড় রাজনৈতিক দল ব্যর্থ হয়েছে। আমরা একদফা ঘোষণার মাত্র চার দিনের মাথায় স্বৈরাচারী সরকারের পতন নিশ্চিত করতে পেরেছি। এই কর্ম স্পৃহা, এই দেশপ্রেম দিয়ে আমরা কেবিনেটে আছি। আমরা আমাদের যোগ্যতা প্রমাণ করতে পারব। শুধু পুরনো দিয়ে নয়, নতুনরাও দেশের হাল ধরতে পারে। নতুন একটি বাংলাদেশ উপহার দিতে যথাযথ ব্যবস্থা নিতে পারে, তা দেখিয়ে দেব।




আরও খবর 17

Sponsered content