Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
বিনোদন

এফডিসিকে এগিয়ে নিয়েছি: নিপুণ

  প্রতিনিধি ৯ জুলাই ২০২৩ , ১০:৫৪:৩৩ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক: দুই বছরের মধ্যে আমরা এফডিসিকে একটু এগিয়ে নিয়েছি। ইনশাআল্লাহ, ২০২৪ সালের ঈদে আপনারা দেখবেন বাংলাদেশে বিশাল একটা জোয়ার, কিছু বয়ে যাচ্ছে।

আমি নির্বাচন থেকে যা কিছু বলে আসছি তা করছি। আগে সিনেমার ফাউন্ডেশনটা নষ্ট ছিল। যা আমরা ঠিক করেছি।সবসময় ফাউন্ডেশন ঠিক রাখতে হবে। এটা ঠিক থাকলে সিনেমার অবস্থা ভালো হবে। শুক্রবার (৭ জুলাই) বিকেলে রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে চিত্রনায়িকা অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ সিনেমা দেখতে গিয়ে সংবাদমাধ্যমে কথা বলতে গিয়ে এভাবেই বলেছেন আরেক চিত্রনায়িকা নিপুণ আক্তার।




কথার এক পর্যায়ে প্রশ্ন রেখে তিনি বলেন, এখন কেন সিনেমা ভালো হচ্ছে। এর আগে ভালো সিনেমা হয়নি? আগেও ভালো সিনেমা হয়েছে। তবে সিনেমার ফাউন্ডেশন ভালো ছিল না। যা এখন ঠিক হয়েছে। এসবের জন্য আমরা কাজ করছি। ২০২৪ সালের ঈদে আপনারা অনেক বড় কিছু দেখতে পাবেন।




সিনেমায় অনুদানের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নিপুণ বলেন, অনুদান বলে কোনো কথা নেই। সিনেমা, সিনেমাই। আপনি কিভাবে উপস্থাপন করবেন সেটি আপনার দায়িত্ব। অপু ভালো ভাবে তার সিনেমাটা উপস্থাপন করেছেন। অনুদানে যে টাকা দেওয়া হয়েছে তার চেয়ে বেশি খরচ করে অপু এটি নির্মাণ করেছেন।




সবার উদ্দেশ্যে এই নায়িকা বলেন, আপনারা অনুদানের ওপর নির্ভর করবেন না। একটা গল্পের সঙ্গে সরকার অর্থ দিয়ে সহযোগিতা করছে। সেখানে আপনাকেও কিছু দিয়ে কাজটি সুন্দর করতে হবে। তখনই একটি ভালো সিনেমা নির্মিত হবে। যার প্রমাণ ‘লাল শাড়ি’।

উল্লেখ্য, অপু বিশ্বাস অভিনীত ‘লাল শাড়ি’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ঈদে। অভিনয়ের পাশাপাশি সরকারি অনুদানের এ সিনেমা প্রযোজনাও করেছেন তিনি। মুক্তির পর ব্লকবাস্টার সিনেমাস, লায়নসহ দেশের ১৩টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।




আরও খবর 20

Sponsered content