Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

নুরুল ইসলামের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

  প্রতিনিধি ৭ জুন ২০২৩ , ৭:৫১:৩৯ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলার অন‍্যতম সাক্ষী, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আলাদা বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ শোক জানান।




শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, মহান মুক্তিযুদ্ধে নুরুল ইসলামের অবদান এবং তার বীরত্বগাথা জাতি চিরকাল স্মরণ করবে।

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।




আলাদা শোক বার্তায় প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

নুরুল ইসলাম খান ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের বাসভবন ৩২ নম্বর ধানমন্ডির সামনে দায়িত্বপালনকালে গুলিবিদ্ধ হন।




আরও খবর 17

Sponsered content