Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

দেশে প্রথমবারের মত বিশ্ব মেডিটেশন দিবস উদযাপন করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন

  প্রতিনিধি ২৪ মে ২০২৩ , ৯:১৩:৪৬ প্রিন্ট সংস্করণ

মু: হোসেন বাবলা: কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারের আয়োজনে ডিসি হিলে গত ২১ মে অনুষ্ঠিত হয় বিশ্ব মেডিটেশন দিবস। কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারের অর্গানিয়ার কো–অর্ডিনেশন এস. এম. সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন টুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি মোহাম্মদ মুসলিম।




এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘ভালো–মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ’। চট্টগ্রামের ডিসি হিলের উন্মুক্ত অনুষ্ঠানে প্রায় সাড়ে ৬০০ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শতায়ু অঙ্গনের সভাপতি অমৃত লাল, উজ্জীবনের সভাপতি মিল্টন ঘোষ, ইয়োগা প্রভাতীর অ্যাড. আব্দুর রশিদ, প্রভাতী আড্ডার অঞ্জন কান্তি শিকদার।




বক্তারা বলেন, মেডিটেশন ও কোয়ান্টাম মেথড পরস্পর পরস্পরের পরিপূরক। ধ্যান হলো ব্রেনের কুলিং সিস্টেম ও মনের ক্লিনিং সিস্টেম। সুস্থতা ও নিরাময়ের জন্য ধ্যানের কোন বিকল্প নেই। নগরীর ডিসি হিলের মত চট্টগ্রামের সাতাশটি ভেন্যু সহ সারাদেশের দেড়শতাধিক উন্মুক্ত স্থানে ভোর ছয়টায় শুরু হয় বিশ্ব মেডিটেশন দিবস উদযাপন।




কর্মসূচীর অংশ হিসেবে কোয়ান্টাম ফাউন্ডেশনের বন্দর -ইপিজেড ও পতেঙ্গা শাখাও শুক্রবার প্রভাতে(ভোরে উঠে) পতেংগা সমুদ্র সৈকতে মেডিটেশনে অংশগ্রহণ করেন।

এতে কোয়ান্টাম ফাউন্ডেশনের মহাপরিচালক মাদাম নাহার আল বোখারী এতে শুভেচ্ছা বাণী পাঠান।




আরও খবর 25

Sponsered content