সারাদেশ

আইনি জটিলতা কাটিয়ে নারগুন ইউপি চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন পয়গাম আলী

  প্রতিনিধি ৮ মার্চ ২০২৬ , ১১:১২:২৩ প্রিন্ট সংস্করণ

হাসিনুজ্জামান মিন্টু,ঠাকুরগাঁও প্রতিনিধি: দীর্ঘ সাড়ে তিন বছর ধরে চলা আইনি জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে ঠাকুরগাঁওয়ের নারগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী।

রবিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক ইসরাত জাহান তাকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নারগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনের পর থেকেই চেয়ারম্যান পদ নিয়ে দীর্ঘদিন ধরে আইনি প্রক্রিয়া চলছিল। বিভিন্ন ধাপের শুনানি ও আদালতের সিদ্ধান্তের পর অবশেষে সেই জটিলতার নিষ্পত্তি হয় এবং তার শপথ গ্রহণের পথ উন্মুক্ত হয়।

শপথ গ্রহণের পর পয়গাম আলী বলেন, নারগুন ইউনিয়নের জনগণ তার ওপর যে আস্থা রেখেছেন, তা রক্ষা করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। পাশাপাশি ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আরও খবর 4

Sponsered content