Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

নিরাপত্তার চাদরে চট্টগ্রাম, ৪০ হাজারের বেশি আইনশৃঙ্খলা সদস্য মোতায়েন

  প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৩৯:১২ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী : জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে বন্দরনগরী চট্টগ্রাম। নগরের নিরাপত্তায় সাঁজোয়া যান নিয়ে টহল দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। সেইসঙ্গে নগরের বিভিন্ন পয়েন্টে চলছে ব্যাপক তল্লাশি। জেলায় ৪০ হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন।

এদিকে টানা ছুটির কারণে নগরের প্রধান সড়ক ও ব্যস্ত এলাকাগুলোতে তুলনামূলকভাবে কম যানবাহন ও মানুষের চলাচল দেখা যাচ্ছে। পুরো জেলা ও নগর জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি এবং র‌্যাবের টহল লক্ষ্য করা গেছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, জেলার ১ হাজার ৯৬৫টি ভোটকেন্দ্রে ৪০ হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন।

প্রতিটি ভোটকেন্দ্রকে স্ট্রাইকিং ফোর্সের আওতায় আনা হয়েছে। পুলিশসহ সংশ্লিষ্ট সব বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কোনো কেন্দ্রে সমস্যা দেখা দিলে পাঁচ মিনিটের মধ্যে ফোর্স পৌঁছানোর পরিকল্পনাও প্রস্তুত রয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে জেলায় নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট মিলিয়ে প্রায় ১১৫ জন মাঠে কাজ করছেন।নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি নেই। মোবাইল টিম পুরো জেলায় সক্রিয় রয়েছে।

জেলা প্রশাসক বলেন, পুলিশের পাশাপাশি বিজিবি, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা বডি অন ক্যামেরা ব্যবহার করছেন। এতে অনিয়মের সুযোগ কমে এসেছে এবং দায় এড়ানোর পথ বন্ধ হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত ডিআইজি হোসাইন মোহাম্মদ কবীর ভুঁইয়া বলেন, নগরী পুরোপুরি নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে।

যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
এদিকে বিকেলে নগরের টাইগার পাস মোড়ে সাঁজোয়া যান নিয়ে ব্যাপক তল্লাশি অভিযান চালাতে দেখা গেছে সেনাবাহিনীকে। সেনা সদস্যরা রাস্তায় চলাচলরত বিভিন্ন ধরনের প্রাইভেট কার, মোটরসাইকেল, বাস এবং অন্যান্য ছোট যানবাহন থামিয়ে ব্যাপক তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ করছেন।

আরও খবর 25

Sponsered content