বিনোদন

সুরপঞ্চম সংগীত নিকেতনে পুরস্কার বিতরণ

  প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৫ , ১১:০৭:১৭ প্রিন্ট সংস্করণ

বিনোদন প্রতিবেদক: নগরীর দক্ষিণ কাট্টলী সুরপঞ্চম সঙ্গীত নিকেতন এর প্রধান কার্যালয়ে ত্রিমাসিক সঙ্গীত প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ শিমুল দাশের সভাপতিত্বে ও সহ অধ্যক্ষ রিয়া দাশের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু করেন।

এতে অতিথি হিসেবে ছিলেন রাজীব পাটোয়ারী, রুবেল চৌধুরী, সাংবাদিক বাচ্চু বড়ুয়া।

এছাড়া আরো উপস্থিত ছিলেন,নয়ন সাহা ও তবলা প্রশিক্ষক পলাশ দে।

উক্ত অনুষ্ঠানে প্রায় একশ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা বলেন, সুরপঞ্চম শুধু গানের স্কুল নয় এটা হচ্ছে সংস্কৃতির ভান্ডার। গান, আবৃত্তি,তবলা,গীটার, নাচ, চিত্রাংকন সবকিছুর শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। সংগীত মানুষের ধ্যানধারনা পাল্টে দেয়, গান কে ভালো বাসতে হবে গান মানুষের বেঁচে থাকার একটা অংশ।

আরও খবর 20

Sponsered content