Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

‘মানসিক স্বাস্থ্য এখন আর অবহেলার বিষয় নয়’

  প্রতিনিধি ১০ অক্টোবর ২০২৫ , ১০:৫১:২৫ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: মানসিক স্বাস্থ্যসেবার সুযোগ সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন স্তরে বিস্তৃত করতে পারলেই সুস্থ ও সুন্দর জাতি গড়ে তোলা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

শুক্রবার (১০ অক্টোবর) বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে পাবলিক হেলথ বিভাগ, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মেয়র বলেন, দুর্যোগ ও সংকটের সময় মানুষের মানসিক স্থিতিশীলতা রক্ষা করা যেমন প্রয়োজন, তেমনি সমাজের প্রতিটি স্তরে সহমর্মিতা ও সেবার সংস্কৃতি গড়ে তোলাও জরুরি।

দিবসের এ বছরের প্রতিপাদ্য বিষয় ছিল—সেবার প্রাপ্যতা: দুর্যোগ ও জরুরি অবস্থায় মানসিক স্বাস্থ্য।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউএসটিসি উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ সোলায়মান। সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব অ্যাপ্লায়েড হেলথ সায়েন্সেসের (আইএএইচএস) মনোরোগবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ শফিউল হাসান।

বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি শাহজাদা সৈয়দ ইরফানুল হক।

স্বাগত বক্তব্য দেন ইউএসটিসির পাবলিক হেলথ বিভাগের প্রধান অধ্যাপক প্রণয় কুমার মজুমদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএসটিসির পাবলিক হেলথ বিভাগের সহকারী অধ্যাপক ডা. শুভ্র প্রকাশ দত্ত। বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল কলেজের পেডিয়াট্রিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী।

বক্তারা বলেন, মানসিক স্বাস্থ্য এখন আর অবহেলার বিষয় নয়— বিশেষ করে দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে মানুষের মানসিক স্থিতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মতো সহায়তা ও সচেতনতা বৃদ্ধিই মানসিক সুস্থতার মূল চাবিকাঠি।

মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শফিউল হাসান মানসিক স্বাস্থ্য সমস্যার লক্ষণ, প্রকারভেদ ও প্রতিকার সম্পর্কে আলোচনা করেন।

আরও খবর 25

Sponsered content