Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

চোরাই ৪ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার ১

  প্রতিনিধি ৮ জুলাই ২০২৪ , ১১:০২:২৫ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড় এলাকা থেকে সঞ্জয় দেবনাথ (৩৭) নামে এক স্বর্ণ চুরি মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৭ জুলাই) দিবাগত রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করে নগরের হালিশহর থানা পুলিশ।




ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার সব্যসাচী মজুমদার জানান, ক্লুলেস স্বর্ণ চুরি মামলার ঘটনায় তথ্য প্রযুক্তির সহায়তায় রোববার দিবাগত রাতে সঞ্জয় দেবনাথকে গ্রেপ্তার করা হয়। সঞ্জয় দেবনাথের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতোয়ালী ও চান্দিনা থানা এলাকা থেকে চুরি হওয়া ৪ ভরি এক আনা স্বর্ণ উদ্ধার করা হয়।




তিনি আরও জানান, গত ২৩ জুন মামলার বাদী অপু চন্দ্র দেবনাথের ভাইয়ের পরিচয়ের মাধ্যমে কাজের জন্য নগরের হালিশহর অপুর বাসায় আসেন সঞ্জয়। গত ২৬ জুন দুপুরে সঞ্জয় অপুর বাসার আলমিরা থেকে ৪ ভরি ৭ আনা স্বর্ণ চুরি করে নিয়ে যায়। পরে সঞ্জয় হালিশহর বাসা থেকে কুমিল্লায় বাড়িতে চলে যায়। পরে অপু বাদী নগরের হালিশহর থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে মামলা করেন।




আরও খবর 25

Sponsered content