Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

শিক্ষার্থীর মোবাইল ও নগদ টাকা ছিনতাই, গ্রেফতার ৩

  প্রতিনিধি ১২ মার্চ ২০২৪ , ১১:০২:৪২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক: নগরের কোতোয়ালী থানার সিআরবি শিরীষতলার প্রবেশমুখ থেকে এক শিক্ষার্থীর মোবাইল ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) ভোর ৬টার দিকে নগরের পুরাতন রেলওয়ে স্টেশন গণি হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন, মো.আলতাফ হোসেন (২৪), মো. মিসবাহ (২০) ও মো. কামাল হোসেন চৌকিদার (৩৫)।




সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, গত ১০ মার্চ শিক্ষার্থী রায়হান উদ্দিনের দাখিল এবং আলিম সনদ সংশোধনের কপি ঢাকা থেকে সংগ্রহ করে ভোর ৪টার সময় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছায়।

রায়হান রেলওয়ে স্টেশন থেকে হেঁটে নগরের ডবলমুরিং থানার বায়তুশ শরফ আদর্শ কামিল (এমএ) মাদ্রাসার উদ্দেশ্যে রওনা করেন। ভোর সাড়ে পাচঁটার দিকে নগরের কদমতলী ফিলিং স্টেশনের সামনে সিআরবি শিরীষতলার প্রবেশমুখে পৌঁছামাত্রই অজ্ঞাতনামা ২-৩ জন রায়হানের গতিরোধ করে। একজন রায়হানকে ধরে রেখে ও অপর একজন প্যান্টের পকেটে থাকা একটি মোবাইল এবং পকেটে থাকা নগদ ৩৫০ টাকা ছিনতাই করে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা হয়।




তিনি বলেন, মামলার তদন্তভার গ্রহণ করে মঙ্গলবার ভোর ৬টার দিকে ফোর্সদের সহায়তায় নগরের পুরাতন রেলওয়ে স্টেশনের গণি হোটেলের সামনে থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে রায়হানের মোবাইল ফোন এবং ছিনতাই কাজে ব্যবহৃত একটি টিপ ছোরা উদ্ধার করা হয়।

আরও খবর 25

Sponsered content