মহানগর

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে নতুন সচিব নারায়ন চন্দ্র নাথ

  প্রতিনিধি ২০ অক্টোবর ২০২৩ , ৯:৪৫:৩৩ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের সচিব পদে নিয়োগ পেয়েছেন বর্তমান পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নারায়ন চন্দ্র নাথ।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারি সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।




প্রজ্ঞাপনে একইসঙ্গে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব রেজাউল করিমকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অধ্যাপক নারায়ন চন্দ্র নাথ বলেন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে আমি দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছি।সবসময় চেয়েছি সেবা প্রার্থীদের সঠিক ও দ্রুত সেবা নিশ্চিত করতে। আমি এখানে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করে যাচ্ছি। আগামীতেও করে যাব। এজন্য সবার সহযোগিতা একান্ত কাম্য।




আরও খবর 25

Sponsered content