Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
বিনোদন

৮ শিল্পীর কণ্ঠে পূজার গান ‘দেখা দাও মা’

  প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২২ , ১১:০৯:৩০ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক: আসছে দুর্গাপূজা উৎসবকে রঙিন করে তুলতে প্রকাশ পাচ্ছে ‘দেখা দাও মা’ শিরোনামে বিশেষ একটি গান-ভিডিও। এটির কথা লিখেছেন ওপার বাংলার ‘বোঝেনা সে বোঝেনা’, ‘পারবো না আমি ছাড়তে তোকে’সহ অনেক জনপ্রিয় গানের গীতিকার প্রসেন। সুর এবং সংগীতায়োজন করেছেন কিশোর দাশ। কণ্ঠ দিয়েছেন ৮ শিল্পী-সন্দীপন দাস, ধ্রুব গুহ, কিশোর দাস, কেশব রায় চৌধুরী, প্রিয়াংকা বিশ্বাস, সুকন্যা মজুমদার, অনন্যা অচার্য ও অনিন্দিতা সাহা অথি।



রমনা কালি মন্দিরে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। পুজার সাজে ভিডিওতে অংশ নিয়েছেন গানের শিল্পীরা। তাদের সাথে নেচে গেয়ে দূর্গা মায়ের বন্দনা করেছে একঝাক নৃত্য শিল্পী।

গানটি প্রযোজনা করেছে দেশের জনপ্রিয় অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

প্রতিষ্ঠানটির কর্ণধার এবং গানটির অন্যতম শিল্পী ধ্রুব গুহ বলেন, ‘এবার দেবী দুর্গার হাতিতে চড়ে মর্ত্যে আসার ফলাফল কিছুটা স্বস্তিদায়ক হলেও, দেবী কিন্তু কৈলাশে ফিরে যাচ্ছেন নৌকায় করে। যার ফলাফল অশুভ কিছুরই ইঙ্গিত বহন করে। আর এই বিষয়গুলোকে মাথায় রেখেই আমরা এবার দেবী দুর্গার মাহাত্ম্য বন্দনাসহ দুর্গাকে মর্ত্যে এসে এই চলমান এবং আসন্ন বিপর্যয়গুলো থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য প্রার্থনামূলক একটা গান করেছি। এটি দর্শক শ্রোতাদের নিকট উপভোগ্য হবে বলে আমার বিশ্বাস।’



সুরকার এবং সংগীতায়োজক কিশোর দাশ বলেন, ‘গানটির কথার যে গাঁথুনি তার সাথে উৎসব এবং প্রার্থনা দুটিরই সম্মিলন ঘটানোর চেষ্টা করেছি আমরা। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’

আগামী ৩০ সেপ্টেম্বর মহাপঞ্চমীর দিন সন্ধ্যায় ইউটিউবে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) চ্যানেলে অবমুক্ত করা হবে ‘দেখা দাও মা’ গানটির ভিডিও। পাশাপাশি দেশি ও আর্ন্তজাতিক একাধিক অ্যাপে এটি শুনতে পাওয়া যাবে।

আরও খবর 20

Sponsered content