Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

৬ ঘণ্টায় কোরবানির বর্জ্যমুক্ত হলো চট্টগ্রাম: মেয়র ডা. শাহাদাত

  প্রতিনিধি ২৯ মে ২০২৬ , ১২:০৬:৩০ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: নগরের কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ৬ ঘণ্টায় মধ্যে সমাপ্তির ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরের দামপাড়ার কন্ট্রোল রুমে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম দুপুর ২টা থেকে শুরু হয়ে ৬ ঘণ্টায় মধ্যে শেষ হয়েছে বলে জানান চসিক মেয়র।

মেয়র বলেন, আমি সকাল ৯টা থেকে কোরবানির বর্জ্য সংগ্রহ কার্যক্রম তদারকি করেছি। চসিকের ডাম্প ট্রাক, কম্পেক্টর, পে লোডারসহ ৩৭৯টি গাড়ি নিয়ে ৩২০০ শ্রমিক পাড়া-মহলো্লায় ঘুরে ঘুরে বর্জ্য সংগ্রহ করছেন।

সঙ্গে সঙ্গে পানি ও ব্লিচিং পাউডার ছিটিয়ে কোরবানির স্থানটিকে পরিচ্ছন্ন করা হয়েছে। দুপুর ২টা থেকে মহানগর বিএনপি কার্যালয়ের সামনের এসটিএসএস থেকে কোরবানির বর্জ্য সংগ্রহের মূল কাজ শুরু হয়।সন্ধ্যা সাড়ে সাতটার মধ্যে নগরের কোরবানির বর্জ্য অপসারিত হয়েছে৷

তিনি বলেন, এছাড়া নগরের কোথাও বর্জ্য পড়ে থাকলে দামপাড়ায় কন্ট্রোল রুমে জানালে ব্যবস্থা নেওয়া হচ্ছে। চট্টগ্রামের কিছু এলাকায় বিকালে কোরবানি দেয়ার সংস্কৃতি থাকায় সেসব বর্জ্য অপসারণেও পদক্ষেপ নেয়া হয়েছে।

এছাড়া, অনেকে কোরবানির পরদিন কোরবানি দেন, সে বর্জ্যও আমরা অপসারণ করবো।মেয়র নগরের কোথাও কোরবানির জবাইকৃত পশুর বর্জ্য কোরবানির দিন রাত ৮টার পরে পড়ে থাকতে দেখা গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ওয়ার্ড সুপারভাইজারদের জানানোর অনুরোধ জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান প্রমুখ।

 

আরও খবর 25

Sponsered content