Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

১৫ আগস্টকে কেন্দ্র করে হোটেল-মেসে অভিযানের নির্দেশ

  প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৩ , ১০:১২:২০ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে রাজধানীতে ব্লক রেইড পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল থেকে এটি শুরু হওয়ার কথা, চলবে আগামীকাল ১৪ আগস্ট পর্যন্ত।

গতকাল শনিবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এ নির্দেশনা দেন।




ডিএমপি কমিশনারের নির্দেশনায় বলা হয়, আসন্ন ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে নাশকতা, নৈরাজ্য, বিশৃঙ্খলা ও ধ্বংসযজ্ঞ এবং সোশ্যাল মিডিয়ায় গুজব ও অপপ্রচারে রোধে ১২-১৪ আগস্ট বিশেষ অভিযান পরিচালনা করার প্রয়োজন রয়েছে।

এ দিনটিকে কেন্দ্র করে জঙ্গিরা যাতে অবস্থান না নিতে পারে সেই লক্ষ্যে বাসাবাড়ি, আবাসিক হোটেল, মেস, বস্তিসহ এলাকা ভিত্তিক ব্লক রেইড, তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করতে হবে। বিশেষ অভিযানের সময় উঠান বৈঠকের কার্যক্রম বেগবান করতে হবে। উঠান বৈঠকের মাধ্যমে বিভিন্ন এলাকায় জঙ্গিবাদ ও জঙ্গিবাদের হুমকি সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে এবং জনগণকে পুলিশি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।




কোনো ধরনের সন্ত্রাসী ও জঙ্গিগোষ্ঠী যেন ঢাকা মহানগরীতে অন্তর্ঘাতমূলক কার্যক্রম পরিচালনা করতে না পারে সে বিষয়ে সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে ও বিশেষ অভিযান সফল করার জন্য অনুরোধ করা হলো।

এছাড়া ছাত্রাবাস, ক্লিনিক, পরিত্যক্ত কারখানা, সন্দেহভাজন কোচিং সেন্টার, ইংরেজি মাধ্যম স্কুল/শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য সন্দেহভাজন প্রতিষ্ঠানসমূহে তল্লাশি ও ব্লক রেইড কার্যক্রম পরিচালনা করতেও বলা হয়েছে।

ডিএমপির প্রতিটি থানায় ভাড়াটিয়া এবং প্রতিটি মেসের সদস্যদের তথ্য হালনাগাদপূর্বক সন্দেহজনক ব্যক্তিদের তথ্যাদি সংশ্লিষ্ট বিভাগের উপ-পুলিশ কমিশনারের মাধ্যমে ডিবি এবং সিটিটিসি’কে অবহিত করতে হবে।




আরও খবর 17

Sponsered content