Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

হাসিনার সঙ্গে এবার আসামি অরুণা বিশ্বাস-রোকেয়া প্রাচী

  প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ৫:২৩:১৭ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি মামলায় আসামি করা হয়েছে অভিনেত্রী রোকেয়া প্রাচী এবং অরুণা বিশ্বাসকেও।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে এক যুবককে গুলি করে পঙ্গু করার ঘটনায় এ মামলা দায়ের করা হয়।




একই মামলায় আসামি করা হয়েছে শেখ হাসিনার বোন শেখ রেহানাসহ ১৭৯ জনকে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সোনারগাঁ থানায় এ মামলা দায়ের করা হয়। উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের লাদুরচর গ্রামের রুহুল আমিন (৩৯) বাদী হয়ে মামলাটি করেন।

শেখ হাসিনা ছাড়াও আসামিদের মধ্যে অন্যরা হলেন- চলচ্চিত্র অভিনেত্রী অরুণা বিশ্বাস, নাট্য অভিনেত্রী রোকেয়া প্রাচী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডিবিপ্রধান হারুন অর রশীদ, সাবেক এমপি নজরুল ইসলাম বাবু।




আরও খবর 17

Sponsered content