Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

হালিশহরে মিফতাহুল জান্নাত ফাউন্ডেশনের মেধা বৃত্তি পরীক্ষা

  প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২৫ , ১০:১৭:১৭ প্রিন্ট সংস্করণ

সিটি রিপোর্টার: নগরীর ৩৯ নং ওয়ার্ডে মিফতাহুল জান্নাত ফাউন্ডেশনের মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ গত ১৫ নভেম্বর সকালে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে প্রায় ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে সফল ভাবে সম্পন্ন হয়েছে।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে যে, বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কল্পে শিশুদের এই প্রতিযোগিতা মূলক মেধা বৃত্তি পরীক্ষা তাদের ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ ভীতি দূর করতে সহায়তা করবে।

সব চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি এবং বিনোদন মুখী শিক্ষা সহায়ক ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেন বৃত্তি পরীক্ষা পরিদর্শনে আসা বিশিষ্ট সমাজসেবক শিক্ষাসংগঠক ও আইনজীবী মোঃ শাহেদ।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মোহাম্মদ ঈসা জামালপূরী, আয়োজক সংগঠনের সমন্বয়কারী হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল হাশেম নোমান, শিক্ষা সমন্বয়ক অধ্যক্ষ ডাঃ মোঃ সাহিদুল ইসলাম, শিক্ষা সংগঠক ডাঃ মোঃ কামাল উদ্দিন।

বৃত্তি পরীক্ষা পরিদর্শনে আসেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মাওঃ মোঃ ফরিদ উদ্দিন, তরুণ শিক্ষা সংগঠক মোঃ হারুন উর রশীদ, স্থানীয় ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক সংগঠক, সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, মোঃ হাবিবুর রহমান হাবিব সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আগত দর্শনার্থী ও অভিভাবকরা এই কর্মসূচি সর্বাত্মকভাবে অব্যাহত রাখতে অনুরোধ জানান। শীঘ্রই পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হবে বলে জানিয়েছেন সমন্বয়কারী মোঃ আবুল হাশেম নোমান।

আরও খবর 25

Sponsered content