Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

  প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৩৪:৩৬ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে একটি ইফতার মাহফিলে যোগ দিতে যাওয়ার সময় তিনি অসুস্থবোধ করেন।

দলীয় সূত্রে জানা গেছে, ইফতার মাহফিলে যাওয়ার পথে গাড়িতে থাকা অবস্থায় তিনি শারীরিকভাবে প্রচণ্ড দুর্বল হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে এবং তিনি বিশ্রামে রয়েছেন বলে জানা গেছে।

জামায়াত আমিরের আকস্মিক অসুস্থতায় দলের নেতাকর্মীদের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে। তার দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছে দলটি।

আরও খবর 17

Sponsered content