Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

স্বেচ্ছাসেবক দলের মিছিল থেকে ইটপাটকেল: ৪ পুলিশ আহত, আটক ১০

  প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২২ , ১০:১৬:৫২ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিলে বাধা দেওয়ায় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (২৭ অক্টোবর) বিকেলে নগরের কাজীর দেউড়ির নাসিমন ভবনে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে নূর আহমেদ সড়কে এ ঘটনা ঘটে।

এতে ৪ পুলিশ সদস্য আহত ও ১০ নেতাকর্মীকে আটক এবং ২০-২৫ জন নেতাকর্মী আহত হয়েছে দাবি করা হয়েছে।



প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নতুন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল বের করতে চেয়েছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মিছিল বের করার সময় পুলিশ বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশ ধাওয়া দিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।



চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বলেন, আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করেছিলাম। এ সময় পুলিশ গুলি-টিয়ারশেল নিক্ষেপ করে। আমাদের ওপর বিনা কারণে পুলিশ গুলি-টিয়ারশেল নিক্ষেপ করেছে। আমাদের সদস্যসচিব জমির উদ্দীন মানিকসহ ২০-২৫ জন নেতাকর্মী আহত হয়েছে। তারা নগরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আমাদের আহ্বায়ক মনজুর আলম তালুকদারসহ একাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে।



জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কোতোয়ালী জোনের সহকারী কমিশনার (এসি) মুজাহিদুল ইসলাম বলেন, কোনো ধরনের অনুমতি ছাড়াই মিছিল বের করেছিল। এতে পুলিশ বাধা দিলে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ৪ পুলিশ সদস্য আহত হয়েছে ও ১০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর 25

Sponsered content