Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

স্কুলে সাইকোলজিস্ট থাকা প্রয়োজন: মেয়র শাহাদাত

  প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৫ , ১১:০৭:৪৩ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রতিটি স্কুলে একজন সাইকোলজিস্ট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের মানসিক স্বাস্থ্য রক্ষার জন্য এটি এখন সময়ের দাবি।

বিশেষ করে হাইপার অ্যাকটিভ এবং নন রেস্পন্সিভ শিশুদের জন্য মানসিক সহায়তা খুবই প্রয়োজন। সাইকোলজিস্টের সহায়তায় এই শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করা সম্ভব।পাশাপাশি, মানসিক সহায়তা পেলে তারা আত্মবিশ্বাসী এবং সৃজনশীল হয়ে উঠতে পারে।

শুক্রবার (২৪ জানুয়ারি) জিইসির প্রেস্টন ইন্টারন্যাশনাল স্কুলের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের মানসিক বিকাশে সাইকোলজিস্টদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, সাইকোলজিস্টরা শুধু মানসিক চাপ কমাতে সাহায্য করেন না, তারা শিশুদের মনের কথা শোনেন এবং তাদের সঠিক দিকনির্দেশনা দেন। এমনকি পরিবারের সঙ্গে শিশুর সম্পর্ক উন্নত করতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রতিটি স্কুলে একজন সাইকোলজিস্ট নিয়োগ দেওয়া হলে শিক্ষার্থীরা মানসিক চাপমুক্ত পরিবেশে শিখতে পারবে এবং তাদের শিক্ষার মান আরও উন্নত হবে।

তিনি বলেন, শুধু ভালো ফলাফলের জন্য নয়, আমাদের শিশুদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। নৈতিক শিক্ষা এবং মানসিক সুস্থতার মেলবন্ধন একটি সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস্টন ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোসরুর উদ্দিন আনোয়ার, চেয়ারম্যান ইশরাত জাহান, উপদেষ্টা আহসান উল্লাহ সাদী, প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) কানিজ ফাতেমা, লায়ন সাজ্জাদ প্রমুখ।

আরও খবর 25

Sponsered content